
প্রণীত রঞ্জন দেবনাথ॥ করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন ও অসহায় ১০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেছে মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাব।
কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও কয়েকজন শুভানুধ্যায়ীর সহযোগিতায় এসব খাদ্য সহায়তা বিতরণ হয়। শুক্রবার ২২ মে উপজেলা পরিষদ সংলগ্ন কমলগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফজলে রাব্বি। এ উপলক্ষে সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়। প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেনক্লাবের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে পরিবার প্রতি ১০ কেজি চাল ও ১ কেজি ডাল প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.