
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় সামাজিক সংগঠন নব বাংলা ক্লাব করোনা ভাইরাসের কারণে কাজ করতে না পারা অসহায়, দিন মজুর, মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত ৬০টি পরিবারের মাঝে প্রচার হীন রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়েত্রান বিতরণ করা হয়।
নিউইয়র্কের চৌকস পুলিশ কর্মকর্তা প্রবাসী মাহবুব জুয়েলের অর্থায়ণে ও সামাজিক সংগঠন নব বাংলা ক্লাবের সহযোগিতা এই ত্রান-সামগ্রী বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবী ফয়েজ আহমেদ ও নব বাংলা ক্লাবের উপদেষ্টা ও সাংবাদিক এইচ ডি রুবেল।
এ সময় মোবাইল ফোনে আলাপ কালে মাহবুব জুয়েল বলে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন নব বাংলা ক্লাব কুলাউড়ায় প্রতিষ্ঠা থেকে খেলাধুলা পাশাপাশি সমাজের মহতী কাজ করছে, আশাকরি এই ক্লাবের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, নব বাংলা ক্লাবের সভাপতি সজিব হাসান, সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন,সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মামুন আহমেদ,ত্রাণবিষয়ক আফসান আহমেদ, সদস্য শাহান, দেলোয়ার প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.