
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় করোনা পরিস্থিতিতে সৃষ্ট দূর্যোগে অন্যান্য সকলের মতো থমকে গেছে ছিন্নমূল হকার্সদের জীবন চলার পথ। দিনে আনা দিনে খাওয়া এ পরিবারগুলো করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে কোন আয় না থাকায় দৈনন্দিন পরিবারিক চাহিদা পূরনে হিমশিম খাচ্ছে। সেই কারণে তাদের পাশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা নিয়ে পাশে এসে দাঁড়িয়েছে উপজেলা ছিন্নমূল হকার্স সমিতি। সংগঠনের পক্ষ থেকে শনিবার ২৩ মে সকাল সাড়ে দশটায় কুলাউড়া রেলস্টেশন প্রাঙ্গণে ৫০ জন কর্মহীন ছিন্নমূল হকার্সদের মধ্যে খাদ্য সামগ্রী (সেমাই, ময়দা, চিনি, তেল ও দুধ) বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন কেবিসি নিউজের বার্তা প্রধান ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আখই, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সমিতির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি আজহারুল ইসলাম কুদ্দুস, সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ হোসেন নাজমিন, সহ-সভাপতি আব্দুল আলী খোকন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রহমান, সহ-সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ রাজন, সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, কোষাধ্যক্ষ মো. আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ইসমাইল আহমদ, প্রচার সম্পাদক শুক্কুর আলী, সহ-প্রচার সম্পাদক মঈন উদ্দিন, সদস্য সচিব রমা দাস ও নির্বাহী সদস্য সেলিম মিয়া প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.