
আব্দুর রব॥ বড়লেখায় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৫ ব্যক্তি আহত হয়েছেন। এব্যাপারে হামলাকারী ১৭ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন আহত আবু বক্কর। আহত অন্যার্য হচ্ছেন কইতুরুন নেছা, কামরুন নেছা, সেলিম আহমদ ও শিব্বির আহমদ। ২৩ মে শনিবার সকালে উপজেলার বড়খলা গ্রামে আহত আবু বক্করের বাড়িতে হামলার এ ঘটনা ঘটেছে।
থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে উপজেলার বড়খলা গ্রামের মতছিন আলী কুটু, মাহবুব আহমদ, ফখরুল ইসলাম, আব্দুল আহাদ, গৌছ উদ্দিন প্রমুখ দেশিয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে একই গ্রামের মৃত হারিছ আলীর ছেলে আবু বক্করকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে ঢুকে তার ওপর হামলা চালায়। এসময় তাকে বাঁচাতে গিয়ে মা, ভাই, বোনসহ ৫ জন গুরুতর আহত হন। স্বজনরা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.