
স্টাফ রিপোর্টার॥মৌলভীবাজার পৌরসভার ৮ ওয়ার্ডের পূর্ব ধরকাপন এলাকার মরহুম সৈয়দ আব্দুল গফুর সাহেবের বড় ছেলে বিশিষ্ট সমাজসেবী ও শহরের শ্রীমঙ্গল সড়কের রয়েল ম্যানশনের সত্ত্বাধিকারী সৈয়দ লিয়াকত হোসেন (৭১) আর নেই। তিনি ২৫ মে সোমবার আমেরিকা নিউইয়র্ক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় সকাল ৮ টায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইলাইহির রাজিউন)।
তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন হৃদরোগে আক্রান্ত অবস্থায় ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার নামাযে জানাজা শেষে নিউইয়র্কে একটি মুসলিম কবরস্থানে দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে মরহুমের চলাফেরায় যদি কাহারও মনে দুঃখ বা কষ্ট দিয়ে থাকলে তারা সকলের কাছে ক্ষমা চেয়েছেন। পাশপাশি পরিবারের সদস্যরা সকলের কাছে চেয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.