
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী ও মৌলভীবাজার জেলার সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস এর যৌথ নেতৃত্বে এবং কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসানসহ থানা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার ২৮ মে কুলাউড়া শহরের ষ্টেশন রোড, দক্ষিণবাজার ও উত্তরবাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় ও সরকারের নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে ১২টি মামলায় মোট ১৮ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড করে জরিমানার টাকা আদায় করা হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী জানান, করোনার ভয়াবহ পরিস্থিতি প্রতিরোধে ও সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.