
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উজিরপুর গ্রামে বাবুল মিয়া (৬০) নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা যান। ২৮ মে বুধবার রাত ৯টায় নিজ বাড়িতে মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। নমুনা সংগ্রহের পর পরিবার সদস্যদের হোম কোয়ারেইটেনে থাকতে বলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় কৃষক বাবুল মিয়া দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট জনিত রোগে ভূগছিলেন। তবে হঠাৎ করে বুধবার রাতে রক্তবমি হওয়ার পর তিনি মারা যান। তার মৃত্যুর পর এলাকায় আতঙ্ক দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল টিম রাতেই মৃতব্যাক্তির নমুনা সংগ্রহ করেন। তাদের পরিবার সদস্যদের ১৪ দিন হোমকোয়ারেইন্টেনে থাকতে বলা হয়েছে। আশপাশ এলাকার লোকজন জানান, বাবুল মিয়ার মৃত্যুর পর তার পরিবার সদস্যরা শ্বাসকষ্ট ও রক্তবমি হয়ে মারা যাওয়ার বিষয়টি চেপে রাখেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে তার কোন উপসর্গ ছিল না। এর পরিবার সদস্যদের হোম কোয়ারেইন্টাইনে থাকতে বলা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.