
সায়েক আহমদ॥
একটা নিলে একটা ফ্রি
মিলছে ফ্রি-তে করোনা
শপিংমলে দৌড়ে এসো
একটু দেরি করো না।
লকডাউনে চলছে খেলা
পকেট গরম ব্যবসা চাই
বাঙালিরা মরেও যদি
কারোর কিছু করার নাই!
গরম গরম চলবে শপিং
হাতটা খুলে ধরো না
সাবধানেতে থাকো সবাই
মরার আগে মরো না।
[সায়েক আহমদ, প্রাবন্ধিক, কলাম লেখক, শিশু সাহিত্যিক, ০১৭১২৯৬২৩৯৩]
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.