
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার নাজিবাদ ইউনিয়নের আটঘরের মানিক হাওর এলাকায় দূবৃত্তরা ঘরে ঢুকে গলাকেটে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে হত্যা করেছে। পরে তারা বাহিরে ঘরের কাছে লাশ ফেলে চলে যায়। ঘটনাটি ঘটেছে ৩১ মে রোববার ভোর রাতে।
পুলিশ ও এলাকাবাসি জানান, মানিক হাওরে হাঁস পালন নিয়ে আলকাছ মিয়া ও আবুল মিয়ার মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে আবুল মিয়া বাদী হয়ে আলকাছ মিয়াসহ আরো ১০/১২ জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা করেন। মামলার পর থেকে আলকাছ মিয়া সহ বাড়ির অন্যান্য পুরুষ সদস্য গ্রেপ্তার আতঙ্কে বাড়িতে থাকতেননা। বাড়ির কেয়ার টেকার হিসেবে নিকট আত্মীয় ষাট উর্দ্ধো নিহত আনোয়ার হোসেন বাড়িতে থাকতেন। মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, পুলিশ রোববার সকালে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। তদন্ত করা হচ্ছে হত্যার প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.