
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় ছাত্র কল্যান পরিষদ ন’মৌজা এর উদ্যোগে উপহার সামগ্রী বিতরন, বৈশ্বিক মহামারী (কভিড ১৯) এর সংক্রমণে জাতির এই ক্লান্তিলগ্নে ছাত্র কল্যান পরিষদ ন’মৌজা এর উদ্যোগে খাদ্য উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
প্রথম ধাপে নমৌজার নয়টি গ্রামে ২০৯টি পরিবারের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে পৌছাইয়া দেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাউল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি চিনি, ২ প্যাকেট লাচ্চি সেমাই, ১ টি সাবান।
ছাত্রকল্যাণ পরিষদ ন’মৌজার সভাপতি ও জালালাবাদ এসোসিয়েশনের সাধারন সম্পাদক এড জসীম উদ্দীন আহমেদ এর পরামর্শে এবং সাধারণ সম্পাদক মোঃ আকতার আলির নির্দেশনায় খাদ্য উপহার সামগ্রী বিতরনে মাঠ পর্যায়ে সমন্বয়কের দায়িত্ব পালন করেন সাজিদুর রহমান, সৈয়দ কামাল উদ্দিন, মোঃ লুৎফুর রহমান।
খাদ্য উপহার সামগ্রী বিতরণে সাহায্য করেন ছাত্রকল্যাণ পরিষদ ন মৌজার সদস্য দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ন ‘মৌজার মেধাবী ছাত্রবৃন্দ। সংগঠনের উদ্যোগে ২য় ধাপের খাদ্য উপহার সামগ্রী বিতরনের কার্যক্রম অব্যাহত আছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.