
স্টাফ রিপোর্টার॥ সরকারি উচ্চ বিদ্যালয়ের চুয়াত্তর ব্যাচের উদ্যেগে দেড় শতাধিক মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
২ জুন মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের প্রাঙ্গনে এই সামগ্রী প্রদান করা হয়। এ সময় চুয়াত্তর ব্যাচের সমন্বয়ক এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সৈয়দ মহসিন পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডিবিসি টিভি প্রতিনিধি পান্না দত্ত, মাছরাঙা টিভি প্রতিনিধি ফেরদৌস আহমেদ, মৌলভীবাজার টুয়েন্টিফোর সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, ওয়ালটনের ডেপুটি ম্যানেজার মঞ্জুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, দীপ্ত টিভি প্রতিনিধি বকসি মিছবাহ উর রহমান, চা কন্যা সম্পাদক পার্থ সারথী পাল, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, এনটিভি ক্যামেরাপার্সন মঞ্জু বিজয় চৌধুরী, বাংলা টিভি প্রতিনিধি আলী হোসেন রাজন প্রমুখ। খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.