কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা শহরে মাস্ক না পরে বের হওয়া ও সামাজিক দূরত্ব না মানায় পথচারী ও ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ২ জুন দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ জনকে ৫ হাজার ৬ শত টাকা জরিমানা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম।
সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম বলেন, মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন মার্কেট- বাজারে মাস্ক না পরে বের হওয়া এবং সামাজিক দূরত্ব না মানায় পথচারী ও ব্যবসায়ী সহ মোট ১৪ জনকে স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে ৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে আমাদের সকলকে যথাসম্ভব ঘরে থাকতে হবে। ঘর থেকে বের হলে মাস্ক পড়াসহ সকল স্বাস্থ্যবিধি মানা জরুরি।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে কুলাউড়া থানার পুলিশ ফোর্স সহযোগিতা করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.