
সায়েক আহমদ॥
সবুজ সবুজ চায়ের বাগান
সবুজ ছোঁয়া যায়
সেই সবুজের ভীড়ে আমার
হৃদয় খোয়া যায়!
দুটি পাতা একটি কুঁড়ি
ব্যস্ত শ্রমিক যায় তুলে যায়, যায়রে
তাদের দেহের কালো ঘামে
চায়ের কাপে ঝড় উঠে হায়, হায়রে।
চায়ের নেশা, চা-পিপাসা
চুমুক দিলেই তৃপ্ত যে হয় মনটা
তখন সবাই যাই ভুলে যাই
চা-শ্রমিকের চা তোলার ঐ ক্ষণটা!
[সায়েক আহমদ, প্রাবন্ধিক, কলাম লেখক, শিশু সাহিত্যিক, ০১৭১২৯৬২৩৯৩]
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.