
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার উজিরপুরে বজ্রপাতে ৭ম শ্রেণীর ছাত্র জুবের উদ্দিন বেপারির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায়। এ সময় থেমে থেমে ও মুষলধারে বৃষ্টি হচ্ছিল।
এলাকাবাসি ও পুলিশ জানায়, উজিরপুর এলাকার আমিন উদ্দিন বেপারির পুত্র জুবের সকালে মাঠ থেকে গরু নিয়ে আসার সময় নিজ ঘরেরর পাশে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায়। সে কমলগঞ্জ আইডিয়েল কেজি এন্ড হাই স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র ছিল। পরে পরিবারের সদস্যরা জীবিত মনে করে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় মৃতের বাড়ীতে শোকের ছায়া নেমে এসেছে।
কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান বজ্রপাতে এক স্কুল ছাত্রের মৃত্যুে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা নিহত স্কুলছাত্রের তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। সরকারের পক্ষ থেকে নিহত স্কুলছাত্রের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক অনুদনি প্রদান করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.