
স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাসের মধ্যে ঘরে বসে নেই মৌলভীবাজার জেলার মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। তারা মৌলভীবাজার শহরে অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে আটক করেছে।
শনিবার ৬ জুন বিকেলে শহরের ওয়াপদা এলাকার সৈয়দ আবদুল মুনিম হাসপাতালের সম্মুর্খ থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, নোয়াখালী জেলার সুধারাম এলাকার মৃত আব্দুল কাশেমের ছেলে মোঃ সেলিম মিয়া (৪৫) সে রঘুনন্দনপুর এলাকায় বসবাস করে আসছে। রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পাঁচগাঁও গ্রামের বাদশা মিয়ার ছেলে নুরুল ইসলাম (২৮)।
মৌলভীবাজার জেলার মাদকদ্রব্যের ইন্সপেক্টর ইমদাদ উল্ল্যার নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই গাঁজা কারবারিকে আটক করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.