
এম. মছব্বির আলী॥ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের হতদরিদ্র মানুষের চরম দুর্দিনে মানবিক কারণে সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, সমাজের বিত্তবান ও প্রবাসীরা মানবিক কারণে এগিয়ে এসেছেন। এরই ধারাবাহিকতায় ওই সকল কর্মহীনদের পাশে খাদ্য সহায়তা দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। চলমান পরিস্থিতিতে সাধ্যানুযায়ী এমন সহায়তা কর্ম অব্যাহত রাখতেও বদ্ধপরিকর তিনি। অসহায় হতদরিদ্র মানুষগুলো তাঁর এ খাদ্য সহায়তা পেয়ে বেশ আনন্দিত। অন্যরাও তাঁর এই ব্যতিক্রমী সহায়তা কর্মে অনুপ্রাণিত হয়ে সাধ্যনুযায়ী তারাও এখন ওই হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
জানা যায়, কুলাউড়া পৌরসভায় ৪ হাজার পরিবারের কর্মহীন অসহায় হতদরিদ্র মানুষের মাঝে নিজ উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছেন কুলাউড়ার ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, আওয়ামীলীগ নেতা সিপার উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী, আওয়মীলীগের সভানেত্রী ও জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এ দেশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিলেন নিজ দলের নেতাকর্মীদের। তাঁর এই নির্দেশনা অনুযায়ী আওয়ামীলীগ নেতা উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ মানবতার টানে নিজ উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এসে তাদের পাশে দাঁড়ান।
রমজান মাসে প্রতিদিনই রাতে তারাবীহ নামাজ শেষে সেহরী পর্যন্ত রাতের আধারেই পৌরসভার বিভিন্ন এলাকায়, পাড়া মহল্লার অলিগলিতে দুস্থ ও অসহায় মানুষের ঘরে ঘরে নিজ হাতেই ওই খাদ্য সহায়তা পৌঁছান। কেউ যাতে বাদ না পড়ে এ জন্য এলাকা অনুযায়ী তালিকা প্রস্তুত করে তিনি এ খাদ্য সহায়তা বন্টন করেন। অতিরঞ্জিত প্রচারনা এড়াতে তিনি এরকম তালিকা প্রস্তুত ও সংরক্ষণ করেছেন বলে জানা গেছে। খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা আওয়লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান। ৯ মে কুলাউড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের বাদে মনসুর গ্রাম থেকে আনুষ্ঠানিকভাবে এই ত্রাণ সহায়তা কার্যক্রমের যাত্রা শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বী, উপজেলা আওয়ামীলীগ নেতা সাংবাদিক কামাল হাসান, পৌর আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলী, সম্পাদক গৌরা দে, ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, ভাটেরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বদরুল আলম সিদ্দিকী নানু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এহসান আহমদ টিপু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাচ্ছি যে, দেশের এই কঠিন পরিস্থিতিতে সৃষ্ট দূর্যোগের সময় কর্মহীনদের পাশে দাঁড়াতে পেরেছি। এ কাজে পারিবারিক সহাযতা না পেলে এই মহত উদ্যোগটি বাস্তবায়ন করতে পারতাম না। এজন্য আমি আমার পরিবারের কাছে কৃতজ্ঞ। তিনি বলেন, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর মানুষ যখন কমর্হীন হয়ে দিশেহারা হয়ে পড়ে ঠিক তখনই কীভাবে তাদের পাশে দাঁড়ানো যায় এ লক্ষ্যেই কাজ শুরু করি। ওই সময় পৌর কর্তৃপক্ষ কর্তৃক ত্রাণ বরাদ্দের অসংখ্য অনিয়মের অভিযোগ বিভিন্ন এলাকা থেকে পেয়েছি। তাদের মাইম্যানরা বার বার বরাদ্দ পাচ্ছেন অথচ প্রকৃত কর্মহীন দুস্থ ও অসহায়দের সহায়তা করি। আর এ কারণেই আমার এই সহায়তা কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। প্রকৃত মানুষজনের কাছে এই সহায়তা পৌঁছে দিতে পেরেছি। তিনি জানান, চলমান এই পরিস্থিতিতে তাঁর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.