
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা থানায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। এখন থেকে থানায় কর্মরত পুলিশ সদস্য ও থানায় বিভিন্ন কাজে আসা-যাওয়া করা লোকজনকে এই জীবাণুনাশক টানেলের ভেতর দিয়েই চলাচল করতে হবে। ৭ জুন রোববার বিকেলে থানার প্রবেশমুখে জীবাণুনাশক টানেলটির উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক। এসময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, সেকেন্ড অফিসার প্রভাকর রায়, এসআই রকিব মুহাম্মদ, কৃষ্ণ মোহন দেবনাথ, সুব্রত কুমার দাস, মো. শরীফ উদ্দিন, ইয়াকুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.