
এইচ ডি রুবেল॥ কুলাউড়া অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) দুপুর দিকে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের শেষ সীমানা মান্দা বাজারে পশ্চিমে পানিতে ভাসমান অবস্থায় থাকা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে যান কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী ও ভূকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির।
লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, লাশটি ৪০/৪২ বছর বয়সী কোন যুবকের। তার নাম পরিচয় জানা যায়নি। চেহারা বিকৃত হয়েছে।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.