
এস ডি রুবেল॥ কুলাউড়ায় করোনা উপসর্গ নিয়ে চিনু বেগম নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ১৫ জুন বিকালে কুলাউড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসার পর ওই শিশুটি মারা যায়।
হাসপাতাল সুত্রে জানা যায়, ভাটেরা ইউনিয়নের কলিামবাদ গ্রামের লতিফ মিয়া মেয়ে চিনু বেগমকে আশঙ্কাজনক অবস্থায় বিকাল ৩ টার দিকে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসেন। ৬ দিন থেকে সে জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট ভুগছিলো। সোমবার সকাল থেকে শিশুটির পাতলা পায়খানা শুরু হয়। শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে ভর্তির আগেই শিশুটি মারা যায়।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল হক শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ওই শিশুর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.