
স্টাফ রিপোর্টার॥ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার হবিগঞ্জ আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।
তিনি এক শোকবার্তায় বলেন, সিটি কর্পোরেশনের হিসেবে সিলেটের যাত্রা শুরুর সাথে বদরউদ্দিন আহমেদ কামরানের নাম ওতপ্রোতভাবে জড়িত। সিলেট পৌরসভার চেয়ারম্যান এবং পরবর্তীতে সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে সুখে দুঃখে সব সময় সিলেট নগরবাসীর সঙ্গে ছিলেন তিনি। করোনা যুদ্ধে তিনি সিলেটবাসীর পাশে থেকে এখানকার জনগণের জন্য নিরলস কাজ করে গেছেন।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.