
সায়েক আহমদ॥
এক ছিল মোটা
এক ছিল মুটি
মোটামুটি তারা ছিল
খুব ভালো জুটি!
এক ছিল ছুটো
এক ছিল ছুটি
ছুটোছুটি করে তারা
বেশ ছিল দুটি!
মোটা খায় রুটি
ছুটো চায় ছুটি
মুটি আর ছুটি মিলে
ধরে সরপুঁটি!
মোটা আর মুটি
ছুটো আর ছুটি
সারাদিন চারজনে
চলে খুঁনসুটি!
[সায়েক আহমদ, প্রাবন্ধিক, কলাম লেখক, শিশু সাহিত্যিক, ০১৭১২৯৬২৩৯৩]
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.