
এইচ ডি রুবেল॥ মৌলভীবাজারের কুলাউড়ায় করোনা উপসর্গ নিয়ে সৈয়দ রফিকুল ইসলাম নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জ¦র, কাশি ও স্বাসকষ্ট নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হলে মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মারা যাওয়ার পর নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কাদিপুর ইউনিয়নের কৌলারশি গ্রামে মৃতদেহ নিয়ে আসা হয়।
পারিবারিক সুত্রে জানা যায়, কয়েকদিন ধরে তিনি করোনার উপসর্গসহ নিয়ে ভুগছিলেন। এ অবস্থায় সোমবার তার অবনতি হলে স্বজনরা তাকে নিয়ে রাতে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট হাসপাতালে রেফার করেন। পরে রাতেই তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্ত্তি করা হয়। পরদিন মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।
মরহুমের লাশ সিলেট থেকে কুলাউড়ার তার নিজ বাড়ীতে নিয়ে গেলে খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্বজনদের দ্রুত পারিবারিকভাবে লাশ দাফন করার পরামর্শ দেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.