
স্টাফ রিপোর্টার॥ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে প্রয়াত সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহামনের জ্যেষ্ঠ পুত্র, সাবেক এমপিও মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি এম নাসের রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
১৬ জনু মঙ্গলবার এক শোক বার্তায় বদর উদ্দিন আহমদ কামরানের সাথে তার সান্নিধ্যের স্মৃতিচারণ করে এম নাসের রহমান বলেন, ‘২০০৭ সালে কুমিল্লা কারাগারে ৭ মাস এক সাথে কারাবন্দি ছিলাম। সেসময় তার সাথে ঘনিষ্ঠ সান্নিধ্য হয়। তিনি একজন সাদা মনের অমায়িক মানুষ ছিলেন। তার সাথে কথা বলে আনন্দবোধ করতাম। তার এই মৃত্যুতে সিলেটবাসী একজন সৎ ও নির্ভিক রাজনৈতিক ব্যক্তিকে হারালো’।
এম নাসের রহমান বদর উদ্দিন আহমদ কামরানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.