
স্টাফ রিপোর্টার॥ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর জেলা কার্যালয়ে বসে ১৮ জুন বৃহস্পতিবার অমিত লাল গোপ ও জেরিন তাসনিম সাদিয়া নামক দুই জন ভোক্তার আইন না মেনে পণ্য বিক্রয় করার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে যথাক্রমে মৌলভীবাজারের সদর উপজেলার সেন্ট্রাল রোডে অবস্থিত ঘড়ুয়া বিপনীকে ৪ টাকা ও শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত দেওয়ান ব্রাদার্সকে ৪ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করেন।
আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ টাকা হিসাবে অমিত লাল গোপকে ১ হাজার টাকা এবং জেরিন তাসনিম সাদিয়াকে ১ হাজার টাকা আইন অনুযায়ী প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.