
মাহমুদুল হাসান উজ্জ্বল॥
করোনাতেও তারাই ভালো
চাকরি যাদের সরকারি
ঘরে বসে মাইনে পেয়ে
কিনছে তরিতরকারি।
সাথে পায় যে বোনাস আরও
নানান রকম সুবিধা
তারা কি আর বুঝবে ভাই রে
কর্মহীনদের পেটের ক্ষিধা?
মরছে তারাই ধুঁকে ধুঁকে
যারাই আছে বেসরকারি
শেষ করেছে করোনায়
মাটির ব্যাংকের জমা কড়ি।
শূন্য কড়ি শূন্য পেটে
পায় না পথের দিশা
অপেক্ষাতে আছে এবার
উপরওয়ালার ভিসা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.