
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার কদমহাটায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। তারা একে অপরের খালাতো বোন।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, ২১ জুন রোববার দূপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে পানি উন্নয়ন বোর্ডের একটি ক্যানেলে গোছল করতে নামে কদমহাটা এলাকার দেলওয়ার হেসেনের মেয়ে শামিমা আক্তার (৯) ও সদর উপজেলার বর্ষিজোড়া এলাকার সানু মিয়ার মেয়ে সানজিদা আক্তার (৮)। পরিবারের সদস্যরা কিছু সময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখোঁজি করে ক্যানেলের পানিতে ভাসতে দেখেন দুই শিশুকে।
পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। সানজিদা আক্তার গত ২দিন আগে নানীর সাথে খালার বাড়ি কদমহাটায় বেড়াতে আসে।
২ শিশু বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার ওসি আবুল হাসিম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.