কুলাউড়া অফিস॥ যা কিছু ভালো তার সাথে প্রথম আলো। দৈনিক প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভা কুলাউড়া শাখার উদ্যোগে মঙ্গলবার বিকাল ৩টায় নিজামিয়া বিশকুটি এতিমখানা মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য ঈদ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী সম্পন্ন করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের প্রধানের হাতে ঈদ খাদ্য সামগ্রী দুধ, চিনি, সেমাই, পোলাও চাল, তেল, গরম মসলা, নারিকেল, ময়দা, নুডলস, ডিম, পিয়াজ সহ বিভিন্ন রকমের মসলা সহ যাবতীয় সবকিছু হস্তান্তর করা হয়। উক্ত সময় নিজামিয়া বিশকুটি এতিমখানা মাদ্রাসার এতিম ছাত্ররা উপস্থিত ছিলো। পুরো কর্মসূচী সম্পন্ন করার জন্য কুলাউড়া বন্ধুসভার যে বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলেন কুলাউড়া বন্ধু সভার উপদেষ্ঠাবৃন্দ এ.এফ.এম ফৌজি চৌধুরী, শহীদুল ইসলাম তনয়, কুলাউড়া বন্ধুসভার ২০১৬ বর্ষের সভাপতি সামাদ আজাদ চঞ্চল, সহ সভাপতি কাওছার সাব্বির, সাধারণ সম্পাদক শামছুল আলম সজীব, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.