
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। জেলায় নতুন করে আরো ১৮ জন আক্রান্ত হয়েছেন।
২১ জুন রোববার সিভিল সার্জন ডাঃ তওহীদ আহমদ জানান, মৌলভীবাজার জেলায় নতুন করে আরো ১৮ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। জেলা সদরে ১০ জন, কুলাউড়ায় ৪ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ১ জন ও রাজনগরে ১জন আক্রান্ত রয়েছেন।
মৌলভীবাজার জেলায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২৮৩ জনে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮৫ জন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.