
স্টাফ রিপোর্টার॥ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মৌলভীবাজার জেলা কার্যালয়ে বসে সোমবার ২২ জুন মৌলভীবাজার জেলার এনএসআই বিভাগের গাড়ী চালক মোঃ শিপন মিয়া কর্তৃক হ্যান্ড সেনিটাইজার বেশি দামে বিক্রয় করার লিখিত অভিযোগের প্রেক্ষিতে মৌলভীবাজারের সদর উপজেলার শ্রীমঙ্গল রোডে অবস্থিত ডক্টরস সার্জিক্যালকে ৮,০০০ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করেন। আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ টাকা হিসাবে মোঃ শিপন মিয়াকে ২,০০০ টাকা আইন অনুযায়ী প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.