
এইচ ডি রুবেল॥ বাংলাদেশ স্কাউটসের নির্দেশনায় কুলাউড়ায় এডাল্ট স্কাউটস, রোভার, স্কাউট ও গার্ল ইন স্কাউটদের সমন্বয়ে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা স্কাউট রেসপন্স টিম গঠন করা হয়েছে।
ইতিমধ্যে কুলাউড়া উপজেলা প্রশাসন ও পৌরসভার মাধ্যমে কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায়, পৌর শহরে রেড জোন হিসেবে চিহ্নিত- ৪ নং ওয়ার্ড মাগুরা এলাকায় সরকারি নির্দেশনা পালন, স্বাস্থ্যবিধি মানা, সচেতনতা সৃষ্টি, জনসাধারণের চলাচল সীমিতকরণ সহ স্থানীয় নাগরিকদের সহযোগীতার প্রয়াসে রবিবার থেকে প্রশাসনের সহযোগী হিসেবে মাঠে নেমেছে, নব্য গঠিত বাংলাদেশ স্কাউটস রেসপন্স টিম- উপজেলা শাখা।
কুলাউড়া মুক্ত স্কাউট, কুলাউড়া নবীন শক্তি মুক্ত স্কাউট, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় স্কাউট, কুলাউড়া সরকারি কলেজ রোভার স্কাউটস, বরমচাল রেলওয়ে স্কাউট ও ভাটেরা স্কুল এন্ড কলেজ রোভার স্কাউটস দলের যৌথ সমন্নয়ে একঝাঁক চৌকস সদস্যরা এ টিমের নেতৃত্ব দিচ্ছেন।
এতে টিম লিডার হিসেবে রয়েছেন নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও স্কাউট লিডার সোহেল আহমদ, ডেপুটি টিম লিডার হিসেবে আছেন কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক সামসুদ্দিন বাবু। টিমের পেট্রোল লিডার হিসেবে যুক্ত আছেন স্কাউটার জয়নাল আবেদীন।
তাছাড়া কুলাউড়া উপজেলা স্কাউট রেসপন্স টিমে আরো যারা রয়েছেন, তারা হলেন- আবু নাসের তানজিম (পিএস), সুজন আহমদ, শাহেদুল ইসলাম সাগর, হোসাইন আহমদ, আলো ইসলাম, আফজাল হোসেন, আব্দুল কাইয়ুম, আব্দুল ওয়াজেদ শাকিল, জুনেদ আহমদ, তারেকুল ইসলাম রাব্বি, শামিম আহমদ, আসাদুজ্জামান শান্ত, রিফাতুল ইসলাম মাহি, আতিকুল ইসলাম, মাহবুবুল শাওন, আব্দুল কাদির রনি, সামি আল রাজি, সাইদুল ইসলাম, তানভীর আহমদ নয়ন, তাহেরা চৌধুরী (পিএস), কলি মল্লিক,সাজ্জাদুর রহমান সাজু,মুনতাসির আহমদ অয়ন, আজহার মুনিম শাফিন ও মোঃ আল আমিন ইসলাম।
উল্লেখ্য যে, গতকাল দায়িত্ব গ্রহনের সময় কুলাউড়া পৌরসভার পক্ষ থেকে ওয়ার্ড কাউন্সিলর-তানভীর আহমদ শাওন স্কাউট সদস্যদের প্রয়োজনীয় মাস্ক, সেনিটাইজার, বিশুদ্ধ খাবার পানি তুলে দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.