
স্টাফ রিপোটার॥ মৌলভীবাজার পৌরসভায় কর্মরত ১২৪ জন কর্মচারীদের মাঝে পিপিই বিতরণ সম্পন্ন হয়েছে।
২৫ জুন বৃহস্পতিবার দুপুর ১২ টায় সময় মৌলভীবাজার পৌরসভার হলরুমেUNDP I Healthy Bangladesh এর অর্থায়নে পৌর মেয়র ফজলুর রহমান এর সভাপতিত্বে পৌরসভা হলরুমে ড্রেন শ্রমিক, গাড়ি শ্রমিক ও পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে পিপিই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এতে অংশগ্রহণ করে বক্তব্য রাখেনঃ ব্র্যাকের চেয়ারম্যান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, পিপিআরসি ও হেলদি বাংলাদেশের প্রধান নির্বাহী এবং সিসিএসের প্রধান উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান,UNDP ঢাকাস্থ প্রতিনিধি আশিকুর রহমান, মোঃ আশরাফুল ইসলাম সিসিএস-সিওয়াইবি “করোনায় স্বেচ্ছাসেবী” মৌলভীবাজার জেলা সমন্বয়ক।
এছাড়াও হলরুমে উপস্থিত ছিলেন প্রথম আলো মৌলভীবাজার জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, সিসিএস-সিওয়াইবি “করোনায় স্বেচ্ছাসেবী” মৌলভীবাজার সদর উপজেলা সমন্বয়ক আব্দুশ শুকুর ও কাউন্সিলরগণ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.