স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারন আসনের নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

১৮জুলাই সোমবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রীস আলী, উপজেলা আওমীলীগের সভাপতি মনির মিয়া, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায় প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সকল চেয়ারম্যানকে সরকারী কর্মকর্তা উল্লেখ করে বলেন, আপনারা জনগনের নির্বাচিত প্রতিনিধি হিসেবে প্রতিটি এলাকার সমস্যা চিহ্নিত করে সততা ও নিষ্ঠার সাথে স্ব স্ব দায়িত্ব পালন করার আহবান করেন। এ ছাড়াও তিনি গরীবদের কল্যাণে বেশী করে কাজ করার পরামর্শ সহ প্রতিটি এলাকায় শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ এবং যৌতুক প্রথা নিমূর্লেরও পরামর্শ দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.