
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার সদর উপজেলার বাহার মর্দান নিবাসী সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান সাহেবের ছোট ভাই এবং মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান এর ছোট চাচা মোঃ ফয়জুর রহমান (ফাখর মিয়া) ২৮ জুন রবিবার ভোর ৬.১০ ঘটিকার সময় ঢাকাস্থ এভারকেয়ার হাসপাতালে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাহার মৃত্যুতে মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.