
স্টাফ রিপোর্টার॥ ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতু মেরামতের জন্য চারদিনের জন্য সড়কটি সরাসরি বন্ধ থাকিবে।
বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপদ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া।
তিনি জানান, আগামী ৩ জুলাই ভোর ৬টা হতে ৭ জুলাই ভোর ৬টা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়কের ১৯২তম কিলোমিটারের শেরপুর সেতু ও ১৯৭তম কিলোমিটারের কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্থ ডেকস্ল্যাবে মেরামত কাজ হবে।
এক্ষেত্রে সিলেট সড়ক ও জনপদ বিভাগ সকল প্রকার যান চলাচলের জন্য বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে।
মেরাতম কাজ চলাকালীন সেতু দুটির উপর দিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এজন্য সিলেট থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে সিলেটগামী সকল প্রকার যানবাহনকে বিকল্প পথ হিসেবে ঢাকা থেকে মিরপুর অথবা শেরপুর হয়ে মৌলভীবাজার সদর হয়ে-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.