প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী কুরমা চা বাগান ডেম্প (ডোবা) থেকে মুক্তিযোদ্ধা সন্তান সচীন নায়েক (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়। সে কুরমা চা বাগানের মুক্তিযোদ্ধা মোকেশ নায়েকের ছোট ছেলে। সোমবার ২৯ জুন বিকাল সাড়ে ৫ টায় ডেম্প থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে এলাকাবাসী।
কুরমা চা বাগান সূত্রে জানা যায়, গত রোববার বিকাল থেকে কিশোর সচীন নিখোঁজ ছিল। সোমবার বিকালে এ চা বাগানের একটি ডেম্পের পানিতে তার লাশ ভাসমান দেখে চা বাগানের লোকজন তাদের পরিবারকে খবর দেয় এবং এলাকাবাসীর সহযোগিতায় লাশটি পানি থেকে তুলে।
কমলগঞ্জ উপজেলা অগ্নি নির্বাপক দলের উদ্ধারকারী দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর কাদির বলেন, ঘটনাস্থলে যাবার আগেই স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের একটি দল নিহতের মরদেহ উদ্ধার করে। পরে পারিবারিকভাবে কোন প্রকার অভিযোগ না থাকলেও স্থানীয় জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে সোমবার রাতেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.