
স্টাফ রিপোর্টার॥ আলহাজ¦ মোঃ মখলিছুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
৩০ জুন মঙ্গলবার অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ¦ এম.এ. রহিম সিআইপির অফিস কক্ষে মোঃ মুজিবুর রহমান মুজিবে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি প্রফেসর আব্দুর রাজ্জাক।
উল্লেখ্য আলহাজ¦ মোঃ মখলিছুর রহমান ডিগ্রী কলেজ এমপিও ভূক্তি হওয়ায় কলেজের গভর্নিং বডির সভায় অব্যাহতিপত্র প্রদান করেন কলেজের অধ্যক্ষ। পরে তাঁকে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক আব্দুল্লাহ আল ফারুখ,অর্ধেন্দু বিকাশ দে, প্রতিনিধি,কাকলী ভট্টাচার্য্য। অভিভাবক প্রতিনিধি মোঃ মদব্বির হোসেন,আব্দুর রাজ্জাক, মারজিয়া আক্তার আকিয়া, এছাড়াও আরও উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক নিরূপম দাশ, সুদীপ ভট্টাচার্য্য, সামছুল মিয়া, জলি রানী দাশ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দ্বায়িত্ব ভার গ্রহণ করেন কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক আব্দুল্লাহ আল-ফারুখ।
অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ¦ এম.এ রহিম সিআইপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত সভায় যোক্ত হন। শেষে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ করেন। তিনি আরও বলেন আলহাজ¦ মোঃ মখলিছুর রহমান ডিগ্রী কলেজ এমপিও ভূক্তি হওয়ার জন্য প্রধান মন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সভার সমাপ্ত ঘোষনা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.