
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের পৌর ঈদগাহ সম্প্রসারন কাজ ও প্রবীনাঙ্গন পরিদর্শন করেন মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান।
মঙ্গলবার ৩০ জুন দুপুরে তিনি পরিদর্শনে করেন। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ডাঃ এম এ আহাদ, চেম্বার অব কমার্সের পরিচালক ও জেলা বিএনপি নেতা আব্দুর রহিম রিপনসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ। সুন্দর প্রবীনাঙ্গন করা মেয়রকে ধন্যবাদ জানান সাবেক এমপি এম নাসের রহমান। পরে মেয়র সাবেক এমপি এম নাসের রহমানকে পৌরসভার লগ উন্মোচিত একটি মগ উপহার দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.