স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার খারপাড়া (ফকিরটুলা) গ্রামের এরশাদ হোসেন নামের এক ব্যাক্তি করোনা ভাইরাস উপসর্গ নিয়ে মৃত্যু বরন করেন।
মঙ্গলবার ৩০ জুন রাত ১১ টার দিকে তিনি নিজ বাড়িতে মৃত্যু বরন করেন। স্থানীয়রা জানান, তিনি জ্বর, কাশি ও শ্বাস কষ্ঠে ভোগছিলেন। মৃত্যুর পর স্থাস্থ্য বিভাগ নমুনা সংগ্রগ করেছে।
মৌলভীবাজারে করোনা পরীক্ষার জন্য পিসিআার ল্যাব না থাকায় রিপোর্ট আসতে সপ্তাহ থেকে দশ দিন লেগে যাচ্ছে। এখনও রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে প্রায় ৮শ। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৭ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩১ জনের।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.