
স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলার রাজনগর ইউনিয়ের খারপাড়া গ্রামের মৃত এরশাদ মিয়া (৬০) গোছল, জানাজা ও দাফন করলো তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার। রাজনগর উপজেলার নির্বাহী কর্মকতা প্রিয়াঙ্কা পাল এর নির্দেশনায় বুধবার ১ জুলাই সকাল ১১ টায় তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার এর সিনিয়র সদস্য মাওলানা হিফজুর রহমান এর ইমামতি ও তাকরীম ফাউন্ডেশন এর সদস্যদের উপস্থিতিতে দাফন সম্পন হয়। এ সময় তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার এর টিম প্রধান সাইফুল ইসলাম (জুনেদ) জেলা টিম সমন্নয়কারী সুমন আহমদ, সিনিয়র সদস্য, মোঃ ছোবহান আলী, সাবেক ইউপি ১১ নং মোস্তফা পুর, ইউনিয়ন,শেখ তোফায়েল আহমদ, মোঃ তাজুল ইসলাম, মোঃ ইবাদ মজুমদার। এরশাদ মিয়া রাজনগর উপজেলার খারপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তার এর পুত্র।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.