বিশেষ প্রতিনিধি॥ জাতীয় যুবজোট কুলাউড়া পৌর শাখার উদ্দ্যোগে কুলাউড়া পাবলিক লাইব্রেরীতে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা ১৮ জুলাই সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পৌর শাখার আহবায়ক নিয়ামত খানের সভাপতিত্বে ও ছাত্রনেতা ইউসুফ আহমদ ইমনের পরিালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা জসদের সভাপতি মইনুল ইসলাম শামীম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল হোসেন ইকবাল, জাতীয় যুবজোট কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক আলমগীর আলম শাহান, পৌর জাসদের সাধারণ সম্পাদক শফিক মিয়া আফিয়ান, পৌর যুবজোটের যুগ্ম আহবায়ক আব্দুল করিম বাচ্চু, জাসদ নেতা ইসাক আহমদ প্রিন্স, কুলাউড়া উপজেরা ছাত্রলীগের (জাসদ) সভাপতি জাকির হোসেন খাঁন, সাধারণ সম্পদক সেলিম আহমদ জুনেদ, সহ-সাধারণ সম্পাদক ছমির আহমদ প্রমূখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবজোট নেতা এনএম সাদ্দাম, সাইফুল ইসলাম, পারভেজ আহমদ, রনি আহমদ আরিফ প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.