
স্টাফ রিপোর্টার॥ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সিলেট জেলা ও মহানগর বিএনপি’র সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এম. এ. হক এর মৃত্যুতে শোক জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
তিনি এক শোক বার্তায় জানান, ৩ জুলাই সকাল সাড়ে দশটায় সিলেট নর্থ-ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
ব্যক্তিজীবনে মরহুম এম. এ. হক একজন অমায়িক ও ভালো মানুষ ছিলেন। মরহুম হকের মতো একজন উদার ও সজ্জন ব্যক্তিকে সিলেটের মানুষ কখনোই ভুলতে পারবে না। মরহুম হক আমার মরহুম পিতা এম. সাইফুর রহমানের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। এম নাসের রহমান বলেন, মরহুম হক সাহেবের একসাথে বিভিন্ন সময় অনেক রাজনৈতিক ও সামাজিক কর্মসূচীতে অংশগ্রহন করেছি। রাজনৈতিক জীবনে তিনি শত বাধা-বিপত্তিতেও ছিলেন অবিচল।
রাজনীতির পাশাপাশি তিনি সিলেটের মানুষের কাছে একজন সমাজ সেবক হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। এম. এ. হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন, তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান। মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তার পরিবারকে এই শোক কাটিয়ে উঠার তওফিক দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.