
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে করোনা ও করোনা উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীদের সেবায় জরুরী চিকিৎসা ইকুপমেন্ট প্রদান করেছেন ইকরামুল মুসলিমীন প্রতিষ্ঠানকে।
জরুরী চিকিৎসা ইকুপমেন্ট প্রদান করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর আহমেদ তরফদারের ব্যক্তিগত উদ্যেগে।
শনিবার ৪ জুলাই বিকেলে সদর উপজেলা হলরুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলার চেয়ারম্যান কামাল হোসেন চিকিৎসা ইকুপমেন্ট ইকরামুল মুসলিমীন এর সভাপতি মাওঃ এহসানুল হক জাকারিয়ার কাছে হস্থান্তর করেন।
চিকিৎসা ইকুপমেন্টের মধ্যে রয়েছে আধুনিক অক্সিজেন ব্যবস্থার কন্সেন্ট্রেটর, পালস অক্সিমিটার, লাশ ও রোগী বহনের জন্য স্ট্রেচার এবং পিপিই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর আহমেদ তরফদার জুম্মন‘র চাচাতো ভাই ইমন আহমেদ তরফদার ও মেহেদী হাসান মুরাদ।
ইকরামুল মুসলিমীনের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খান, ইকরামুল মুসলিমীন শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওঃ এম এ রহীম নোমানী।
প্রধান অতিথির বক্তব্যে কামাল হোসেন বলেন- ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার জেলায় মানবসেবায় যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা খুবই প্রশংসনীয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মানবিক কার্যক্রমে যে সহযোগীতা করতেছেন তা সবার জন্য অনুকরণীয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.