
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় নতুন করে ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২২ জন। ৪ জুলাই রাতে সির্ভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
এর মধ্যে সদর উপজেলায় ১২ জন, রাজনগর ২ জন ও জুড়ী উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছেন।
মৌলভীবাজারে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২২ জনে। যাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২১৫ জন। জেলায় করোনা পরীক্ষার জন্য পিসিআার ল্যাব না থাকায় এখনও রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে প্রায় সাড়ে ৪’শ। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ১০ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.