স্টাফ রিপোর্টার॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
৫ জুলাই রোববার মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার সদর থানাধীন চাঁদনীঘাট এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ১ টি বিদেশী এয়ারগান ও ১৮ টি এয়ারগানের কার্তুজ উদ্ধার ও জব্দ করে। উদ্ধারকৃত আলামত জিডি মূলে মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.