
মাহমুদুল হাসান উজ্জ্বল॥
জাত নিয়ে টানাটানি
রং নিয়েও তাই
শ্রেণী, বর্ণের ভেদাভেদ
আজও দেখতে পাই।
রক্তে মাংসে রূপের গঠন
হলেও একই রকম
সবার মনে মেলে নাই যে
মন ময়ূরের পেখম।
হাজার বছর পাড়ি দিয়েও
রইলাম পড়ে উগ্রতায়
দেখা হয়নি এই পৃথিবীর
মধুর মিলন সভ্যতায়।
মানুষ রূপে ঠিকই আছি
মনে বিরাজ পশুত্ব
আজও আমরা মেনে চলছি
পূর্ব পুরুষের দাসত্ব।
নিত্য বেড়েই চলছে দেখি
কলহ, বিরোধ, দ্বন্দ্ব
রেষারেষি, হানাহানি
পোড়া লাশের গন্ধ।
আধুনিকতার ছোঁয়ায় যদিও
রূপ পাল্টেছে পৃথিবীর
ধর্মে আজও হিংস্র আমরা
যেমন জলের কুমির।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.