এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় ১ লাখ পিস ভারতীয় নাসির বিড়িসহ মালিক মিয়া (১৮) নামে একজনকে আটক করেছে র্যাব-৯। সোমবার ৬ জুলাই বিকেলে উপজেলার রবিরবাজারে র্যাবের অভিযান চালিয়ে তাঁদের নিজস্ব (মুদির) দোকান থেকে তাকে আটক করা হয়। আটক মালিক মিয়া পৃথিমপাশা ইউনিয়নের বড়গাও এলাকার মৃত নবাব উল্লাহর ছেলে।
জানা যায়, গোপন সংবাদে সোমবার বিকেলে শ্রীমঙ্গল র্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এর নেতৃত্বে এএসপি সোমেন মজুমদারসহ র্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার রবিরবাজার এলাকা থেকে ভারতীয় নাসির বিড়িসহ মালিক মিয়াকে গ্রেপ্তার করে। এসময় তার দোকানে র্যাব তল্লাশি চালিয়ে ১ লাখ পিস ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) শ্রীমঙ্গল ক্যাম্পের মেজর আহমেদ নোমান জাকি জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.