
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গ নিয়ে মনা মিয়া (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ৭ জুলাই বিকেল সাড়ে ৩ টার দিকে তার মৃত্যু হয়। মনা মিয়া শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর দিনারপুর চা বাগান এলাকর পাসু মিয়ার ছেলে।
মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারর ডাঃ আহমেদ ফয়সল জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হচ্ছে।
মৌলভীবাজারে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৩ জনে। যাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৯৮ জন। জেলায় করোনা পরীক্ষার জন্য পিসিআার ল্যাব না থাকায় এখনও রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে প্রায় সাড়ে ৪’শ। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ১১ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৫ জনের।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.