স্টাফ রিপোর্টার॥ “মুজিব বর্ষের আহবান, ৩টি করে গাছ লাগান”-এই স্লোগানকে সামনে রেখে, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক রিপন আহমেদ এর সৌজন্যে প্রায় অর্ধশত ফুল ও ফলের বিভিন্ন জাতের গাছলাগান মৌলভীবাজার জেলা ছাত্রলীগ নেতা শেখ নিজাম আহমেদ।
৮ জুলাই বুধবার এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক রিপন আহমেদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আব্দুস সামাদ আজাদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তারেক আজিজ আহমেদ, মিজান আহমেদ জেলা ছাত্রলীগ কর্মী আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছেন দলে সকল স্তরের নেতাকর্মীদের অন্তত ৩টি করে গাছ লাগাতে হবে, তাই আসুন আমরা সবাই বৃক্ষরুপন করি, গাছ লাগান,পরিবেশ বাঁচান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.