স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রুমেল আহমদ করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার ৯ জুলাই দূপুরে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান ৫ জুলাই তিনি অসুস্থ বোধ করলে মৌলভীবাজার সদর হাসপাতালে তার নমুনা সংগ্রহের জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ৮ জুলাই রাতে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। সর্দি কাশি ও জ্বরে ভুগছিলেন গত কয়েকদিন থেকে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.