
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে নতুন করে আরও ৩৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত সহ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৮ জন।
বুধবার ৮ জুলাই রাতে সিভিল সার্জন ডাঃ তউহীদ আহমদ এই তথ্যটি নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭ জন, কুলাউড়ায় ১ জন, বড়লেখায় ৩ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ১৬ জন আক্রান্ত রয়েছেন।
মৌলভীবাজারে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৮ জনে। যাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৯৮ জন। জেলায় করোনা পরীক্ষার জন্য পিসিআার ল্যাব না থাকায় এখনও রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে প্রায় সাড়ে ৪’শ। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ১১ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৫ জনের।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.